বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে কারুশিল্পী জরিপের  বিশেষ ওরিয়েন্টশন অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও ছাতা বিতরণ ​ এক কাঁঠাল দুই মণ,  ১০ হাজার টাকায় বিক্রি  সোনারগাঁওকে আধুনিক জনপদ গড়তে উন্নয়ন অব্যাহত থাকবে – এমপি মান্নান সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চলা ৪ চুনা ও ১ ঢালাই কারখানায় অভিযান সোনারগাঁওয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে আবারও মাদক ব্যবসা ছাড়লেন আরেক মাদক ব্যবসায়ী পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়ালিউর রহমান আপেল সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি টাংগুয়ার হাওরে কবি শাহেদ কায়েসের ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান

এক কাঁঠাল দুই মণ,  ১০ হাজার টাকায় বিক্রি 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
একটি কাঁঠাল । ওজন দুই মণ। এত বড় আকৃতির কাঁঠালকে ঘিরে ব্যাপক আলোচনা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ।  উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামে প্রায় দুই মণ ওজনের এ বিরল আকৃতির কাঁঠালটি দেখতে কয়েক দিন ধরে ভিড় করে উৎসুক মানুষ। শেষ পর্যন্ত নানা দরদামের পর কাঁঠালটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।গত মঙ্গলবার বিকেলে কাঁঠালটি বিক্রি হয় । এর আগে গত দু’ তিন ধরে এটি দেখার জন্য
উপজেলার পশ্চিম সনমান্দি গ্রামের বাসিন্দা মোবারক মিয়ার বাড়িতে ভিড় করে উৎসুক জনতা । ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির কাঁঠালটি একনজর দেখতে স্থানীয়দের ভিড় লেগেই আছে। কেউ ছবি তুলছেন, কেউ আবার কাঁঠালটির ওজন ও আকার নিয়ে আলোচনা করছেন। স্থানীয়দের দাবি- কাঁঠালটির ওজন প্রায় দুই মণ।
স্থানীয় সূত্র জানায়, এত বড় কাঁঠাল এ এলাকায় আগে খুব একটা দেখা যায়নি। খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ কাঁঠালটি দেখতে আসে। পরে স্থানীয় ব্যবসায়ী নজরুল ১০ হাজার টাকায় কাঁঠালটি কিনে নেন।
কাঁঠালের মালিক মোবারক মিয়া বলেন, আমার বাগানের গাছেই কাঁঠালটি ধরেছিল। শুরুতে এত বড় হবে তা ভাবিনি। পরে মানুষ দেখতে আসতে শুরু করলে বিষয়টি আলোচনায় আসে। অনেকেই কিনতে আগ্রহ দেখিয়েছেন। শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় বিক্রি করেছি।
ক্রেতা নজরুল বলেন, এত বড় কাঁঠাল জীবনে খুব কম দেখেছি। ব্যতিক্রমী হওয়ায় কাঁঠালটি কিনেছি। এটি শুধু ফল নয়, এলাকার মানুষের আগ্রহেরও একটি বিষয় হয়ে উঠেছে। তিনি আরো বলেন, কাঁঠালটি আমার বাড়িতে নেয়ার পর লোকজন আমার বাড়িতে ভীড় করছে কাঁঠালটি দেখার জন্য । আমি কাঁঠালটি ভেঙে আমার স্বজন ও আশেপাশের লোকজনদের খাওয়াবো।
সনমান্দি গ্রামের বাসিন্দা মহিউদ্দীন আহমেদ বলেন, এত বড় কাঁঠাল এই অঞ্চলে সচরাচর দেখা যায় না। বিশাল এই ফলের ওজন ও আকৃতি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। এমন একটি বিরল কাঁঠাল কাছ থেকে দেখতে পেরে সবাই আনন্দিত।
ছনকান্দা গ্রামের বাসিন্দা আরজু মিয়া বলেন, খবর শুনে কাঁঠালটি দেখতে এসেছি। কাছ থেকে দেখে সত্যিই অবাক হয়েছি। ছবিতে যতটা বড় মনে হয়েছে, বাস্তবে তার চেয়েও অনেক বড়। এমন কাঁঠাল এই এলাকায় আগে দেখিনি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD