বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সুশিক্ষিত জাতি, উন্নত দেশের চাবিকাঠি- এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় চাইল্ড প্যারাডাইস মডেল স্কুল মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহিরা শবনম যোবায়দার সার্বিক তত্ত্বাবধানে ও বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমার ইউনিয়নে এমন একটি আদর্শ ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে—এটা আমার জন্য গর্বের। খুব শিগগিরই এ স্কুল সোনারগাঁওয়ের অন্যতম আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে বলে আশা করি। পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।
অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিকেলে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অফিসার দেলোয়ার হোসেন, কাজল তন্ত্র পাল, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, থানা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, বিএনপি নেতা হাসান বশরী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আল-আমিন তুষার, হাসান মাহমুদ রিপন, মাজহারুল ইসলাম, ইমরান হোসেন, সজিব হোসেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রিয়াজুল করিম, ইউনাইটেড স্কুলের অধ্যক্ষ দিপু আহমেদসহ এলাকার গণ্যমান্য  ব্যক্তিবর্গ।
 উপস্থাপনায় ছিলেন ওই স্কুলের শিক্ষক সাংবাদিক রুবেল মিয়া।
সার্বিক পরিকল্পনায় ছিলেন বিদ্যালয়ের অন্যতম পরিচালক রোকেয়া বেগম। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD