তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
কাইকারটেক হাট-বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন মোগরাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী নুরুজ মিয়া।
সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন ইসলাম সিরাজ এর
সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবীণ নেতা কাজী আব্দুল হামিদ মাস্টার, কাজী মনিরুজ্জামান, বিএনপি নেতা বাদল হোসেন , কাজী সুরুজ মিঞা, আয়োজক কাজী নাজমুল ইসলাম লিটু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, জিয়া পরিষদ সোনারগাঁও উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য কাজী সায়দুল ইসলাম কবির।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ কাইকারটেক এলাকার শত শত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বাজারের লোকজনদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আপনার মতামত দিন