রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

সিদ্ধিরগঞ্জ থেকে হারিয়ে যাওয়া শিশু সোনারগাঁওয়ে উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকা থেকে হারিয়ে যাওয়া রূপনা আক্তার (১০) নামের এক শিশুকে সোনারগাঁও থেকে উদ্ধার করা হয়েছে।  শনিবার ওই দুপুরে ওই শিশুকে উপজেলার কাঁচপুর এলাকা থেকে সেনাবাহিনী উদ্ধার করে সোনারগাঁও থানায় হস্তান্তর করে। পরে সোনারগাঁও থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই শিশুর পরিবারকে সনাক্ত করে  রোববার সকালে তাদের কাছে হস্তান্তর করে। রূপনা আক্তার সুনামগঞ্জের দিরাই উপজেলার কর্নাগা গ্রামের রিপন মিয়ার মেয়ে। তার মা শৈবন বেগম সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটে পরিচ্ছনতা কর্মী হিসেবে কাজ করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকা থেকে রূপনা আক্তার নামের একটি কন্যা শিশু পথ হারিয়ে কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকা চলে আসে। পরে সেনাবাহিনী ওই শিশুকে সোনারগাঁও থানায় দিয়ে যান। পরে সোনারগাঁও থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার তার পরিবারকে খুজে বের করে। পরে তাকে  রোববার সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুর বারী বলেন, পথ হারা শিশুকে সেনাবাহিনী থানায় দিয়েছেন। উদ্ধার হওয়া শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD