রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  যৌথ বাহিনীর অভিযানে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছেন।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ৫৪ ধারায়  রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে সোনারগাঁও থানা পুলিশ। পরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আতাউর রহমান  হাবিবপুর গ্রামের আব্দুর হাকিমের ছেলে।
গ্রেপ্তারকৃত আতাউর রহমানের বিরুদ্ধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গায় গড়ে উঠা ফুটপাতের  দোকান থেকে চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া বিচার সালিসের নামে তার নেতৃত্বে বাবুল, রাকিব, নিজামুদ্দিনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এসব অভিযোগের  প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে যৌথবাহিনী আটক করে থানায় সোপর্দ করেন। পরবর্তীতে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, সোনারগাঁও  থেকে যৌথ বাহিনীর অভিযানে আতাউর রহমান নামের একজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তার বিরুদ্ধে যৌথ বাহিনীর কাছে বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD