রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁওয়ে ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন পুড়লো দুর্বৃত্তদের দেওয়া আগুনে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্ষুদ্র ব্যবসায়ী হারুন অর রশিদের স্বপ্ন পুড়লো দুর্বৃত্তদের দেওয়া আগুনে। আগুনে ব্যবসায়ীর কাগজের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার ভোরে উপজেলার বারদীর রঘুনাথ পুকুর পাড় এলাকায় ওই ব্যবসায়ীর কাগজের গোডাউনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে তার প্রায় ১০ লাখ টকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী হারুন অর রশিদ। এ ঘটনায় শনিবার দুপুরে হারুন অর রশিদ বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের আলাউদ্দিনের ছেলে হারুন অর রশিদ পাশ্ববর্তী রঘুনাথ পুকুর পাড় এলাকায় ঘর ভাড়া দিয়ে বিভিন্ন স্থান থেকে প্লাস্টিকসহ কাগজ (মাউথকার্ড) সংগ্রহ করে পক্রিয়ার মাধ্যমে বিক্রি করে থাকে।  শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে গোডাউন বন্ধ করে বাড়ি চলে যায়।  শনিবার ভোর ৫ টার দিকে তাকে স্থানীয়রা আগুন লাগার খবর দেন। পরে স্থানীয়রা এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে আগুনে পুড়ে সকল প্রকার কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষুদ্র ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, একটু সুখের আশায় গুদাম ঘর ভাড়া নিয়ে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এ ব্যবসা পরিচালনা করছেন। স্বপ্ন ছিল এ ব্যবসা দিয়ে ভালো কিছু করতে পারবেন। দুর্বৃত্তরা আগুন দিয়ে তার স্বপ্ন পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন। আগুনে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, আগুন দেওয়ার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আসামী সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD