রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে চাঁদার দাবিতে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মসজিদের ইমাম খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার দুপুরে সোনারগাঁও পৌরসভার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে আহত ইমাম খোরশেদ আলম বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, সোনারগাঁও পৌরসভার বাসিন্দা ও কুমিল্লার মেঘনা উপজেলার চিশতিয়া নিজামিয়া দরবার শরীফ জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশি শাহ আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি উভয় পরিবারের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহ আলমের ছেলে রিফাত ইমাম খোরশেদ আলমের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। সেই চাঁদার টাকা না পেয়ে গত বুধবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাতের নেতৃত্বে শাহ আলম,পারভীন আক্তারসহ ১০-১২জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, ছেনা, ছুরি ও চাকু নিয়ে হামলা করে। হামলায় খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তারকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ইমাম খোরশেদ আলম জানান, দীর্ঘদিন ধরে শাহ আলম তাদের পরিবারকে অন্যায়ভাবে জুলুম করে আসছে। বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তার কাছে শাহ আলমের ছেলে রিফাত তার কাছে ২লাখ টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় তাকে ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করে।
অভিযুক্ত রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে তাদের ধস্তাধস্তি হয়। তবে চাঁদার কোন বিষয় নয়।

সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD