রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর ক্লুলেস তাঁত শ্রমিক মিরাজ হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর ক্লুলেস তাঁত শ্রমিক মিরাজ হত্যা মামলার প্রধান আসামীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ সদস্যরা।  বুধবার রাতে উপজেলার বরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন তাঁত শ্রমিক প্রধান আসামী মো. লোকমান হোসেন (৪৫) ও তার সহযোগী আসামী মো. লিটন মিয়া (২৪)। এর আগে গত ১৫ মে তাঁত শ্রমিক মিরাজ নিখোঁজ হয়। পরে ১৭ মে শুক্রবার সকালে বরগাঁও এলাকায় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ মিডিয়া অফিসার এএসপি মো. হাম্মাদ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

নিহত মিরাজ ভোলা জেলার শিবপুর গ্রামের মো. মাইন উদ্দিনের ছেলে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে পুলিশ।

র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপজেলা সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকার তাঁত মালিক লোকমান হোসেনের বাড়িতে বসবাস করে তাঁত শ্রমিক মিরাজ (১৬) শাড়ি বানানের কাজ করে। গত ১৫ মে বুধবার রাতের খাবার খাওয়া শেষে মিরাজ তার রুমের উদ্দেশ্যে যায়। এরপর থেকে মিরাজ নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়টি তাঁতের মালিক লোকমান মিরাজের পরিবারের কাউকে জানাননি। পরে ১৭ মে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে লোকমান নিখোঁজ মিরাজের বাবাকে মোবাইল ফোনে জানান বরগাঁও এলাকায় করিমের বাড়ির পাশে ডোবার পানির মধ্যে মিরাজের লাশ পাওয়া যায়। পরে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহত তাঁত শ্রমিক মিরাজের বাবা মো. মাঈন উদ্দিন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি র‌্যাব ১১ গোয়েন্দা টিম তদন্ত করে তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে র‌্যাব ১১ সদস্যরা বরগাঁও এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত তদন্তে প্রাপ্ত প্রধান আসামী লোকমান ও তার ছোট ভাই লিটনকে গ্রেপ্তার করে।  গ্রেপ্তারকৃত লোকমান ও লিটন বরগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। পরে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের সোনারগাঁও থানায় হস্তান্তর করে র‌্যাব।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম সোনারগাঁও নিউজকে বলেন, র‌্যাব সদস্যরা গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD