শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে বই ছাপা কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভাবে ছাপানো বই ও মেশিন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। জব্দকৃত গাইড বই ও মেশিন বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মহিববুল্লাহ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন শ্রেণীর লেকচার এবং পাঞ্জেরি প্রকাশনী নামের গাইড বই বিনা অনুমতিতে ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টায় সোনারগাঁও থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে ছাপা হওয়া ৪ হাজার ৫৬ পিস গাইড বই, ২শ বান্ডিল লুস বই ও একটি পেপার কাটিং মেশিন, একটি ইটাইপিং মেশিন, একটি বান্ডিং মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে।
সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, অবৈধ ভাবে ছাপাখানা থেকে অবৈধভাবে ছাপানো গাইড বইসহ ৩টি মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা করে জব্দকৃত মালামাল আজ বুধবার সকালে আদালতে পাঠানো করা হবে।
আপনার মতামত দিন