বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে জাকের পার্টির মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাকের পার্টির দাওয়াতী মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় এ  ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা জাকের পার্টির সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে মিশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির অতিরিক্ত মহা সচিব ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর সভাপতি মুরাদ হোসেন জামাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শরিফুল ইসলাম সাইফী।
বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাজিম আহম্মেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এসএম ফারুক আলম।
এসময় সোনারগাঁও উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস প্রধান দিলু, দপ্তর সম্পাদক মোঃ ছাব্বির হোসেন, জেলা যুবফ্রন্টের প্রচার সম্পাদক মাহ্ফুজুল রহমান কাওসারসহ নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিশ্ব উম্মার সুখ শান্তি সমৃদ্ধি মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয় ও উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD