শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সর্ম্বধনা দিলেন এমপি কায়সার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃর্তি শিক্ষার্থীদের সর্ম্বধনা দেয়া হয়েছে। বুধবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে এস এস সি ও এর সমমনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সর্ম্বধনা দেয়া হয়।

সর্ম্বধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের নিজ উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আয়োজিত শিক্ষার্থীদের সর্ম্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সোনারগাঁও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সোনারগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান অপু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, সোনারগাঁ জি আর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আমির হোসেন স্মীথ,  সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেব।

এসময় সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সুধিজনের উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলার ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ’২৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, ম্যাডেল, সনদ, প্রাইজ মানি দিয়ে সর্ম্বধনা দেয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD