বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ইঞ্জনিয়ার মাসুদুর রহমান মাসুম এর অবস্থান কর্মসুচি 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপি জামায়াতের ২য় দফায় ডাকা অবরোধ কর্মসুচির ২য় দিনে অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থান কর্মসুচি পালন করেন নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সোমবার সকালে  সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে  মেঘনা শিল্পনগরী নিউ টাউন এলাকার ইউনিয়ন আওয়ামী লীগ অফিস কার্যালয়ে অবরোধের বিরুদ্ধে এ অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করে।
অবস্থান কর্মসূচিতে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া।
বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য এডভোকেট নুর জাহান,  আওয়ামীলীগ নেতা ফিরোজ মোল্লা, আলী আকবর, ডা: আতিকুল্লাহ , মাসুম বিল্লাহ, কবির হোসেন, আলম চান,  যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেন, মোশারফ মেম্বার,  ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।  এ সময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃদ উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন,  সিনিয়র নেতা, তরুন যুবক মিলে আজ আমরা রাজপথে আছি কেন আমাদের বর্তমান সরকারকে কনটিনিউ করতে হবে, বিশ্বের দরবাবে আরো ভাবমূর্তি উজ্জল করতে হবে। এজন্য আমরা চাই সরকার উন্নয়ন অব্যহত থাকুক, জনগন শান্তিতে থাকুক।
তিনি বলেন, রাজপথে অবরোধ নেই। সাধারণ মানুষ বিএনপির এ কর্মকাণ্ডে ভীত সন্তস্ত। কখন তারা গাড়িতে অগ্নি সংযোগ করে, কখন আরেকটা মার বুক খালি হয়। এ জন্য মানুষ আতংকিত থাকে। আমরা আওয়ামী লীগ তাদের এ কর্মকাণ্ড প্রতিহত করতে রাজপথে আছি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD