সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

বিএনপির ১৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে আরো এক মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কের মিরেরটেক এলাকায় রাস্তায় অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা ও নাশকতার অভিযোগে বিএনপির ৮৭ জনের নাম উল্লেখসহ  আরো অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁও থানার তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত মজুমদার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করা হয়।

শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার।

এর আগে গত ২৮ অক্টোবর কাঁচপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পরদিন  বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

জানা যায়, উপজেলার জামপুরের মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা ও নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনসহ ৮৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়। বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের তৃতীয় দিন গত ২রা নভেম্বর বৃহস্পতিবার সকালে মিরেরটেক এলাকায় বিএনপি ও সমমনা দলের নেতারা কর্মীরা ওমেশ চন্দ্র মন্ডলের দোকানের সামনে পাকা রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় রাতে সোনারগাঁও থানায় মামলা দায়ের করে পুলিশ। এর আগে গত ২৮ অক্টোবর কাঁচপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পরদিন  বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার জানান, এশিয়ান হাইওয়ে সড়কে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় মামলা হয়েছে। এজাহারভূক্ত আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD