রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

সোনারগাঁওয়ে দুই যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বাস স্ট্যান্ড এলাকা ও পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
লাশ দুটি বয়স আনুমানিক ৩২-৩৫ মধ্যে হবে। তাদের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তবে লাশ দুটির পরিচয় সনাক্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ সোনারগাঁও নিউজকে জানান, লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।  তাদের কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।  ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ জানা সম্ভব নয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD