বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁওয়ে দু’দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে সনমান্দি ইউনিয়নের মামুদী এলাকা থেকে গত দু’দিন ধরে ১২ বছর বয়সী আমির হামজা নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। শনিবার দুপুর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ মাদ্রাসা ছাত্র আমির হামজা মামুদী গ্রামের সৌদী প্রবাসী সোহানুর রহমান সবুজের ছেলে। সে ওই এলাকার আয়েশা সিদ্দিকা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। ইতিমধ্যে সে সাত পাড়া কোরআন শরীফ মুখস্থ করেছে। নিখোঁজ হওয়ার পর রোববার দুুপুরে তার মা সোনিয়া বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করেন।

জানা যায়, উপজেলার মামুদী এলাকায় শনিবার দুপুরে নিখোঁজ আমির হামজা তার নিজ বাড়ি থেকে খাবার খাওয়ার পর মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাদ্রাসা ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আমির হামজার গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল লম্বাটে ,উচ্চতা ৫ ফুট, পরনে ক্রীম রংঙের পাঞ্জাবী , সাদা রঙের পায়জামা ও টুুপি পরহিত ছিল।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ   সোনারগাঁও নিউজকে জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। নিখোঁজের বিবরণসহ বিভিন্ন স্থানে বার্তা দেওয়া হয়েছে। তার সন্ধান পেতে চেষ্টা অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD