জাতীয়

সোনারগাঁওয়ে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার 

সোনারগাঁও নিউজ ১৭ অক্টোবর ২০২৬ , ২:২৪ পিএম প্রিন্ট সংস্করণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূজা মন্ডপে দুর্গাপূজার সপ্তমী অঞ্জলি অনুষ্ঠান পরিদর্শন করেছেন ভারতের বাংলাদেশ নিযুক্ত উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। পরিদর্শনকালে তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
শনিবার দুপুর ১২টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি  দুর্গাপূজা মন্ডপে তিনি এসেছেন।
জানা যায়, বাংলাদেশে নিযুক্ত উপ-হাইকমিশনার তার পরিবারের সদস্যদের নিয়ে সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,পঞ্চমী ঘাট পোদ্দার বাড়ি পূজা মন্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), পূজা উদযাপন কমিটির  সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক  বাদল পোদ্দার,পানামা গ্রুপের সিনিয়র জিএম এ্যাডমিন এইচ আর আতিকুল ইসলাম এবং পূজা মন্ডলের ভক্তরা।
পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, ভারতীয় উপ হাইকমিশনার পরিদর্শনে এসেছেন।  তিনি এখনো অবস্থান করছেন। তবে এটি তার ব্যক্তিগত নাকি সরকারী পরিদর্শন তা আমার জানা নাই।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, উপ হাইকমিশনার আসার আগ মূহুর্ত থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য মন্ডপের আশপাশে অবস্থান নিয়েছেন। নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কভাবে কাজ করেছেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন,উপ হাইকমিশনার তার পরিবারবর্গ নিয়ে ব্যক্তিগত সফরে এসেছেন। এসময় পূজা মন্ডপ পরিদর্শন করছেন। এটা কোনো সরকারি সফর ছিল না।