রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবসায়ীর বাড়িঘর ভাংচুরের অভিযোগ

 নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জাইদেরগাঁও গ্রামে এসএম জামালউদ্দিন নামের এক ব্যবসায়ীর বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ২০-২৫ জনের দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় বুধবার ব্যবসায়ী এসএম জামালউদ্দিন বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ব্যবসায়ী এসএম জামালউদ্দিন জানান, মধ্যপাচ্যসহ বিভিন্ন দেশে তার উৎপাদিত সবজি রপ্তানি করে থাকেন। উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামে তার ৮শতাংশ জমির ওপর বাড়ি রয়েছে। সেখানে দুটি ঘর নির্মাণ করে ভাড়াটিয়াদের ভাড়া প্রদান করেন। একটি ঘরে ভাড়াটিয়া না থাকায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা হানা দেয়। ওই সময়ে দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে হামলা করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
তিনি আরো জানান, জমি সংক্রান্ত বিরোধে একটি কোম্পানির মালিক ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করা হয়। তবে তিনি তার ক্ষতির আশংঙ্কায় ওই কোম্পানির নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD