রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দৈনিক খবরের কাগজের পত্রিকার ৩য় বছরে পদার্পন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁও রিপোর্টার ক্লাবে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক খবরের কাগজের পত্রিকার সোনারগাঁও উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের অসিত কুমার দাস, যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন, মানবজমিনের আবু বকর সিদ্দিক, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, দেশ রূপান্তর পত্রিকার রবিউল হুসাইন, আমাদের সময়ের
পত্রিকার মিজানুর রহমান মামুন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাজহারুল ইসলাম, যায়যায়দিনের কামরুজ্জামান রানা, কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, কবির হোসেন, ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত, তৌরভ হোসেন, রাশেদুল হাসান রাসেল, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD