শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান ভূস্মিভুত, সাংসদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ  সোনারগাঁওয়ে কৃষকদলের ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

সোনারগাঁওয়ে নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দড়িন্দি মীরেরস চর এলাকায় ব্রম্মপুত্র নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকেলে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁও সার্কেল) মোহাম্মদ তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা তিনজনকে করে এ জরিমানা করেন।
আটককৃতরা হলেন-হুমায়ুন কবির, মোহাম্মদ আলী ও শহিদুল ইসলাম।
সোনারগাঁও সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁও সার্কেল) মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, উপজেলার দড়িকান্দি মীরের চর এলাকায় কনকর্ড রিভার ভিউ নামের একটি কোম্পানি ব্রম্মপুত্র নদের জায়গায় দখল করে বালু ভরাট করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় বালু ভরাট কাজে কর্মরত তিন ড্রেজার শ্রমিক হুমায়ুন কবির, মোহাম্মদ আলী ও শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি ড্রেজারের মাধ্যমে ভরাট করা বালু  আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD