নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারীদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সোমবার বিকেলে সাদিপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড হলদাবাড়ী গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠকে সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন্নাহার বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দীনা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সেলিম, সোনারগাঁও উপজেলা মহিলা দল নেত্রী নুলুফা আক্তার, রাবি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিএনপিসহ মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আপনার মতামত দিন