রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁওয়ে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী  মো. পনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্য রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত পনির হোসেন বৈদ্যোরবাজার ইউনিয়নের খামারগাঁও গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানায়, ২০১৫ সালে পনির হোসেন মাদকসহ সোনারগাঁও থানা পুলিশের কাছে গ্রেপ্তার হয়। ওই সময় তার  বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক মামলা দায়ের হয়। পরবর্তীতে গ্রেপ্তার হওয়ার পর দেড় মাস জেলে থেকে জামিনে মুক্ত হয়। এরপর তিনি মামলার কোনো শুনানিতে হাজির হয়নি। পরবর্তীতে ২০১৮ সালে আদালত তাকে সাত বছরের কারাদন্ড প্রদান করে। জামিন পেয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। পুলিশ গত রোববার মধ্য রাতে খামারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোনারগাঁও  থানার ওসি এম এম কামরুজ্জামান বলেন, সাত বছরের সাজাপাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD