শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও নিজ বাড়িতে অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাকিল আহমেদ আয়ানকে গ্রেপ্তার করে। শাকিল আহমেদ আয়ান পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে।
এছাড়াও সোনারগাঁও পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে শনিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তাদেরকে শনিবার সোনারগাঁও থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছেন।
সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহাসড়কে মিছিল করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে তোলার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন