বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১র সদস্যরা। গ্রেফতারকৃতের নাম মোঃ আশরাফুল (২০)। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে র‌্যাব-১১র একটি অভিযানিক দল সোনারগাঁওয়ে জামপুরের তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল জামপুর ইউনিয়নের উটমা গ্রামের আমির হোসেনের ছেলে। সোমবার দুপুরে র‌্যাব ১১ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের এ তথ্য জানান।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে, ভিকটিম (১৩) একজন বুদ্ধি প্রতিবন্ধী, গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল ভিকটিমের নিকট আত্মীয় এবং বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায় সময় ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করতো। তারই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর সকালে ভিকটিমের মা নিজ বসত ঘরের পাশে কাজ করছিল এবং বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিম (১৩) নিজ ঘরে একা অবস্থান করায় সেই সুযোগ কে কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল ভিকটিমে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম চিৎকার দিলে ভিকটিমের মা ঘরের মধ্যে প্রবেশ করলে গ্রেফতারকৃত আসামী দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ভিকটিমের ভাই বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৬। মামলার পর থেকে আসামী কৌশলে আত্মগোপন করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁও থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD