রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে পরকীয়া জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ , স্বামী আটক

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ভট্টপুর এলাকায় সালমা আক্তার (৩৫) গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরকীয়ার জের ধরে পারিবারিক কলহে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে দাবি করেছেন নিহতের পরিবার।  শুক্রবার সকালে পার্শবর্তী পুকুরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর স্বামী মোহাম্মদ রূপচাঁনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই রিপন খাঁন বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, সোনারগাঁও পৌরসভার তাজপুর গ্রামের সালাউদ্দিন মিয়ার মেয়ে সালমা আক্তারের সাথে ভট্টপুর গ্রামের সোনা মিয়ার ছেলে মোহাম্মদ রূপচানের ২০০৫ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে আবদুল্লাহ আরবান কাইফি(১৬) ও খাদিজা আক্তার (৭) নামের সন্তান রয়েছে। ২০২২ সালে স্থানীয় একটি কোম্পানিতে চাকুরির সুবাদে এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে মোহাম্মদ রূপচান। তাদের মধ্যে গোপনে চলতে থাকে অবৈধ মেলা মেশা। পরকীয়ার সম্পর্কটি প্রকাশ্যে এলে সালমা প্রায়ই প্রতিবাদ করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এ নিয়ে প্রায়ই সালমা আক্তারকে শারিরিক ও মানসিক নির্যাতন করতো। কলহের জের ধরে তাদের পরিবারে বিভিন্ন সময়ে ঝগড়া লেগে থাকতো। গত বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। ওই রাতে কোন এক সময় সালমা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর পার্শবর্তী একটি পুকুরে লাশ ফেলে পানিতে ডুবে মারা গেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। শুক্রবার সকালে নিহতের লাশ পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে আবদুল্লাহ আরবান কাইফি জানায়, দীর্ঘ দিন ধরে তার বাবা পরকীয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। এ নিয়ে সংসারে প্রায়ই ঝগড়া হতো। বিভিন্ন সময়ে তার মাকে মারধর করেছে তার বাবা। বিষয়টি তার মামার বাড়ির আত্মীয়দের জানিয়েছে। ঈদের পর এ বিষয়টি নিয়ে বসবে কিন্তু আমার মাকে তো মেরেই ফেলা হলো।

নিহতের বড় ভাই রিপন খাঁন জানান, পরকীয়ার জের ধরে তার বোনকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী রূপচাঁন। হত্যার পর লাশ বাড়ি থেকে বেশ দূরে পুকুরে ফেলে পানিতে ডুবে মারা গেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তার বোন সাঁতার জানতো। তাছাড়া সে ওই পুকুরে কখনো যায় না। কিভাবে পানিতে ডুবে মারা যাবে?। এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। তার বোন হত্যার বিচার দাবি করেন।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মহসিন বলেন, ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। ময়না তদন্ত শেষে আসল রহস্য বেরিয়ে আসবে।

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD