বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

 

​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  এক এসএসসি পরীক্ষার্থী কিশোরী (১৪) কে অপহরণের অভিযোগ উঠেছে।  ৫ জুলাই রোববার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়।

এ ঘটনায় সোমবার (৬ জুলাই) বিকেলে কিশোরীর মামা খন্দকার সোহাগ বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, পেরাব গ্রামের ওই কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। একই এলাকার লিটন মিয়ার ছেলে সাব্বির (৩০) বেশ কিছুদিন ধরে রাস্তাঘাটে কিশোরীকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সাব্বির ও তার বাবা লিটন মিয়া (৫০) এলাকায় মাদক সেবন, বিক্রি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তারা কিশোরীকে প্রতিনিয়ত ইভটিজিং ও ক্ষয়ক্ষতি করার হুমকি দিত।
​৫ জুলাই রোববার বিকেলে কিশোরী নিজ বাড়ি থেকে বাইরে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সাথে অভিযুক্ত ১নং বিবাদী সাব্বিরও এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।

​পরিবারের ধারণা, অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের সহায়তায় সাব্বির পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছে।

​সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার জানান, নিখোঁজ কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD