বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

দুই ভাই হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচিত  কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে আহত করার ঘটনার মামলার ৩ নম্বর আসামি মামুনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 রোববার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
তিনি বলেন, হত্যা মামলার ৩ নম্বর আসামি মামুনকে মুন্সীগঞ্জের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। এর আগে মঙ্গলবার ঘটনার আরেক আসামি মোর্শেদা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত দুজন হলেন পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় তার মেজ ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা, মামুন হোসেন , মফিজুল ইসলাম , মারুফসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD