বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

সোনারগাঁওয়ে পাইলট বালিকা বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্বাসকষ্টে ১০ শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্লাস চলাকালে ১০শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে।  সোমবার দুপুরে পৌর এলাকায় অবস্থিত সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের সোনারগঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার পর আতংঙ্কে ওই বিদ্যালয়ে ছুটি ঘোষনা করা হয়। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংঙ্ক বিরাজ করছে।

জানা যায়, সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে রাজিয়া আক্তার নামের এক শিক্ষার্থী হঠ্যাৎ করে শ্বাসকষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে ওই শ্রেণীর একে একে তানিশা করিম, তাজমী আক্তার, হাফছা আক্তার, লিজা আক্তার, হাজিয়া আক্তার, মেহেরুন নেছা, ৬ষ্ঠ শ্রেণীর আকসানা আক্তার ও ৭শ শ্রেণীর তাইয়েবা আক্তারসহ ১০জন শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরে তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় রাজিয়া আক্তার,  হাজিয়া আক্তার,  হাফসা আক্তার ও তাজমী আক্তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংঙ্ক বিরাজ করছে।

সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ো দশম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, সকাল ১০টার দিকে একজন শিক্ষার্থী শ্বাস কষ্টে আক্রান্ত হয়। পরবর্তীতে দুপুরের দিকে একে একে ১০-১২জন ছাত্রী অসুস্থ হয়। অসুস্থ ছাত্রীদের দেখেই অনেকেই এমন হয়েছে।

আফাজউদ্দিন নামের এক অভিভাবক ক্ষুদ্ধ হয়ে বলেন, কোন শিক্ষার্থী স্কুলে অসুস্থ হলেই শিক্ষকরা তাদের সু-চিকিৎসার ব্যবস্থা করেন না। ১০-১২জন শিক্ষার্থী অসুস্থ হলেও কোন শিক্ষককে তাদের পাশে পাওয়া যায়নি।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাহমিনা আক্তার বলেন, একটি স্কুলের প্রায় ৮-১০জন শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ৪জনকে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের ধরন দেখে মনে হয়েছে প্যানিক অ্যাটাক হয়েছে।

সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, তিনি উপজেলায় একটি কর্মশালায় ছিলেন। শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার পর স্কুলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ৪জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD