শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান ভূস্মিভুত, সাংসদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ  সোনারগাঁওয়ে কৃষকদলের ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল ও স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা।
মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
অনুদান বিতরণকালে খাইরুল ইসলাম সজিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলের এই সহায়তা অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যে কোনো দুর্যোগ বা সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন,  সোনারগাঁও পৌর বিএনপির নেতা হারুন অর রশিদ মিঠু, সাদিকুর ইসলাম সেন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD