মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, দুই কোটি টাকার মালামাল লুট

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে কামরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে নারী ও শিশুদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ, নগদ টাকা ও আইফোনসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করেছে ডাকাতদল।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিকেলে প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

এর আগে রোববার রাত আড়াইটার দিকে রান্নাঘরের গ্রিল কেটে ওই বাড়িতে ঢুকে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন এবং জমি কেনার রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করা হয়।

সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, তার চার ছেলে সৌদি আরব প্রবাসী। সবার স্ত্রী ও আট শিশু সন্তান নিয়ে তারা বসবাস করেন। তাদের ঘরে কোনো পুরুষ ছিল না। রোববার রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের ডাকাতদল তাদের রান্না ঘরের গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে ঘরের সবাইকে একটি কক্ষে আটক করে। শিশুদের গলায় ছুরি ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়। এর পর একে একে তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন এবং জমি কেনার রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার( খ-অঞ্চল) আসিফ ইমাম ও সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ গ্রহন করা হয়েছে। স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD