বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁওয়ে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বাংলাদেশ-ভারতের লেখক ও সাংস্কৃতিকপ্রেমীদের মেলবন্দনের লক্ষে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে সোনারগাঁও যাদুঘর সংলগ্ন পানাম টুরিষ্ট পার্কে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে বাংলাদেশ ও ভারতের কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক ড.অমিত চট্টোপাধ্যায় (ভারত), সম্পাদক ও গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ (বাংলাদেশ), সাংবাদিক ও ছড়াকার আলম হোসেন (বাংলাদেশ), ছড়াকার ও গল্পকার এইচ এস সরোয়ারদী (বাংলাদেশ), ছড়াকার গোলাম নবী পান্না (বাংলাদেশ), সাংবাদিক ও সম্পাদক হাসান মাহমুদ রিপন (বাংলাদেশ), সম্পাদক গোপাল চন্দ্র দাস (ভারত), কবি মন্টু দাস (ভারত), সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন (বাংলাদেশ), প্রকাশক ও কবি আহমেদ মুনীর (বাংলাদেশ), সঙ্গীত শিল্পী মৌসুমী দাস (ভারত), কবি শাহানাজ পারভীন শান্তা (বাংলাদেশ), কবি শংকর দাস, সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, রবিউল হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানের দু’দেশের কবি, লেখক ও সাংবাদিকদের সংবর্ধনা ও পল্লীকবি জসিম উদ্দিন সম্মাননা স্মারক প্রদান করা হয়। উৎসবে ড.অমিত চট্টোপাধ্যায় (ভারত)কে সভাপতি ও এইচ এস সরোয়ারদী (বাংলাদেশ) কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী বনানী সরকার (ভারত), চিত্র শিল্পী অহীন্দ্র দাস (ভারত), ছড়াকার মোফাখখার সাগর (বাংলাদেশ), মোহাম্মদ শারবিন, এরশাদ হোসেন অন্য, ওয়ায়েসকরুনী অপু, আসমা আকতারী, মনির প্রবাসী, ফারজানা আহসান জয়া, রস্তম আলী, সীমা দে (ভারত)সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

উৎসবে বাংলাদেশ ভারতের লেখক ও কবিরা স্বরচিত লেখা ও কবিতা পাঠ করেন। এছাড়া সংঙ্গীত পরিবেশন করে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD