নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌনে ৩ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার কাচঁপুর সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পাগলা কাঁচপুর সেতুর নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুমিল্লা হতে খুলনা সাতক্ষীরা গামী সন্দেহজনক ১টি মাইক্রোবাস তল্লাশি করে। এ সময় প্রায় ২ কোটি ৮০ হাজার টাকা মূল্যের ৪০ লাখ ১৬ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু নারায়নগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং মাইক্রোবাস চালককে মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।
আপনার মতামত দিন