বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস

সোনারগাঁওয়ে উধাও হওয়া মাল্টিপাসপাসের টাকা ফেরত পাওয়ায় দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকার আলো মাল্টিপারপাস লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের ৭ কোটি টাকা নিয়ে তিন পরিচালক পালিয়ে গেছে। গত এক মাস ধরে তারা পালিয়ে যায়। গ্রাহকরা তাদের টাকা ফেরত পাওয়ার দাবিতে মঙ্গলবার সকালে জামপুরের মহজমপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। গ্রাহকরা তাদের টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক মোস্তফা মিয়া, আমির হোসেন, শাহ আলম, জয়নাল আবেদীন, আছিয়া বেগম ও শান্তা আক্তার প্রমুখ। জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায় সমবায় কার্যালয় থেকে রেজিষ্ট্রেশন নিয়ে ২০০৮ সালে আলো মাল্টিপারপাস লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলে। রেজিষ্ট্রেশন নেওয়ার পর থেকে পরিচালক ও স্থানীয় বাসিন্দা ফারুকুল ইসলাম শাহিন, এমরান হোসেন মুকুল ও কামাল হোসেন ঋণদান কার্যক্রম শুরু করে। পাশাপাশি এ প্রতিষ্ঠানে প্রায় তিন শতাধিক গ্রাহক প্রায় ৭ কোটি টাকা আমানত হিসেবে জমা রাখেন। গত এক মাস ধরে তাদের অফিস কার্যক্রম বন্ধ করে নিয়ে তারা তিনজন পালিয়ে যায়। গ্রাহকরা তাদের টাকা পাওয়ার জন্য বিভিন্ন মানুষের কাছে দ্বারে দ্বারে ঘুরছেন।

গ্রাহক আমির হোসেন বলেন, আলো মাল্টিপারপাস লিমিটেডের তিন পরিচালক গ্রাহকদের প্রায় ৭কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয় কয়েকজন তাদের বিভিন্ন স্থান থেকে ধরে নিয়ে আসে। পরে তিনজনকে জিম্মি করে গ্রাহকদের টাকায় কেনা বাড়ি, জমি দখল করে নেয়। এক পর্যায়ে তিনজন গ্রাহক তাদের মারধর করে দ্বিতীয় তলা একটি বাড়ি ও তিনটি জমি জোরপূর্বক তাদের কাছ থেকে রেজিষ্ট্রি করে নেয়। এ বিষয়টি গ্রাহকরা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠে। পুনরায় তারা পালিয়ে যায়। দ্রুত টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
আলো মাল্টিপারপাস লিমিটেডের পরিচালক ফারুকুল ইসলাম শাহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রাহদের আমানতের টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়েছে। নগদ টাকা বর্তমানে হাতে না থাকায় আমাদের এ দূরবস্থা হয়েছে। তাছাড়া গ্রাহকের লভাংশের টাকা ফেরত দিতে গিয়ে আমাদের সমস্যা সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকায় কেনা দ্বিতল ভবনের জমিসহ তিনটি জমি আমার কাছ থেকে জোরপূর্বক লিখে নিয়েছে। গ্রাহকরা আমাদের মারধর করার কারনে আত্মগোপনে রয়েছি। দ্রুত গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে।

জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভূঁইয়া বলেন, গ্রাহকদের টাকার ফেরত পাওয়ার বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখা হবে। স্থানীয় গন্যমান্যদের নিয়ে গ্রাহকদের টাকা ফেরত পেতে সহযোগিতা করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD