রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁওয়ে বিএনপির আলোচনা সভা “টক টু দি পয়েন্ট” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির উদ্যোগে “টক টু দি পয়েন্ট—আমাদের কর্মপন্থা” শীর্ষক এক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। আমি এমপি হই বা না হই, এতে আমার কোনো দুঃখ নেই। বিএনপির স্বার্থে এবং সোনারগাঁওবাসীর কল্যাণে সারাজীবন নিজেকে নিয়োজিত রাখবো।
সাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোলায়মান মিয়ার সভাপতিত্বেঅনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মাসুম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক  কাউছার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, ইমরান ফারুক প্রমুখ।
সভায় বক্তারা মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা, নারায়ণগঞ্জ-৩ আসনে সিদ্ধিরগঞ্জের ১-১০ নং ওয়ার্ড অন্তর্ভুক্তি এবং প্রান্তিক নারী সমাজের উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ ও করণীয় দিক নিয়ে আলোচনা করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD