মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতারা।
সোমবার  দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।
মনোনয়ন পত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি,
 সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নিজামুদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জনের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD