রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

৩৬টি অস্ত্র বাকি, নির্বাচনের আগে উদ্ধার সম্ভব হবে – ডিসি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, থানার স্বাভাবিক কার্যক্রমের সামগ্রিক বিষয় পরিদর্শন করেছি। হাজত খানা, অস্ত্রাগার সবই পরিদর্শন করেছি। পাশাপাশি চলমান যে অস্ত্র অভিযানটা রয়েছে এটা অব্যাহত রেখে মাদক ব্যাবসায়ীদের তালিকা করছি বা করা হচ্ছে। তাদেরকেও অভিযানের আওতায় নিয়ে আসবো। একই সাথে ছিনতাই কিশোরগ্যাং ও চাঁদাবাজি নির্মূলে আমরা যেন আরও চেষ্টা করতে পারি এবং টহল বাড়ানোসহ অন্যান্য বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের সরকারি অফিসগুলোর সেবার মান কেমন, তাদের কোন সমস্যা আছে কীনা এটা জানতে রেগুলার পরিদর্শন করা হয়। ইউএনও অফিস, ভূমি অফিস, থানা ও সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিদর্শন করা হয়। সেই নিয়মিত পরিদর্শন হিসেবেই আজ বন্দরে এসেছি।

তিনি আরও বলেন, এখানে বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম চলছে। ইউএনও অফিসে সেবাগ্রহীতাদের জন্য সুন্দর বসার ব্যাবস্থা করা হয়েছে অন্তরে বন্দর নামে। উপজেলার আশেপাশে যে আবর্জনার স্তুপ ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনের মতই সুন্দর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবো। প্রার্থীদের বলবো তারা যেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন নিয়েই কাজ করে।

তিনি আরও বলেন, সরকারি অস্তগুগুলো প্রতি মাসেই একটা দুটো করে উদ্ধার হচ্ছে। সরকারি হিসেব মতে এখন পর্যন্ত ৩৬টি অস্ত্র উদ্ধার বাকি রয়েছে। আমরা আশা করছি নির্বাচনের আগে অস্ত্রগুলো উদ্ধার সম্ভব হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD