রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি করার সময় ৪ জনকে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় ৪ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। শনিবার ভোরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের পর তাদের পুলিশে দিয়েছে এলাকাবাসী।  এ ঘটনায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ চেঙ্গাইনের সহকারী ব্যবস্থাপক ঐক্যতান ই দেলশাদ বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

আটককৃতরা হলো মোগরাপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. রাসেল (২৮) ও রূপগঞ্জের মঙ্গলখালী গ্রামের মৃত মামুনের  ছেলে রুবেল (২৪), মৃত রজব আলীর ছেলে শামীম (২০) ও বানিয়াদি গ্রামের মৃত হামিদের ছেলে বিল্লাল হোসেন (৩৮)। এসময় ছোট কাজিরগাঁও গ্রামের হুমায়নের ছেলে শরীফ (৩৫) পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও এলাকায় শনিবার ভোরে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করে ৩৭.৫ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুঁটি থেকে নামানোর সময় এলাকাবাসী  চারদিক থেকে কয়েকজনকে ঘিরে ফেলে। এসময় চুরি করা ট্রান্সফরমারসহ রাসেল, রুবেল, শামীম ও বিল্লালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরদের আটক করে থানায় নিয়ে যায়।

ছোট কাজিরগাঁও গ্রামের আবুল হোসেন জানান, প্রচন্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। তার মধ্যে ২-৩ মাস ধরে একটি চোরের দল রাতের অন্ধকারে বৈদ্যুতিক ট্রন্সফরমাসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। ফলে সাধারণ মানুষকে ভোগান্তীতে পড়তে হয়।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরির ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আটককৃত ৪ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD