মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা বিশ্বের মতো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হয়েছে তুমুল ফুটবল উন্মাদনা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
সোনারগাঁও উপজেলা আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপুরদীর পানাম ফুড পার্ক এলাকা থেকে এ শোভাযাত্রা বের করা হয়। পরে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকা হয়ে মেঘনা সেতু পাড় হয়ে ভবেরচর এলাকা ঘুরে প্রায় ৩০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়।
আকাশি-সাদা জার্সি, ব্যানার ও রঙিন ধোঁয়ার আবহে পুরো মহাসড়ক উৎসবের সড়ক পরিণত হয়। পুরো শোভাযাত্রাজুড়ে বাঁশির শব্দ, স্লোগান, নাচ-গান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকরা জানান, সোনারগাঁও উপজেলা আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় প্রায় শতাধিক মোটরসাইকেল আরোহী অংশ নেন। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে খুদে সমর্থকরাও এতে অংশগ্রহণ করেন।
আয়োজকেরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের একত্রিত করে এ আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক মো. মনিরুজ্জামান বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি। আর্জেন্টিনা দলের ফুটবল খেলা আমাদের আকৃষ্ট করে। তাই সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে একত্র হয়েছি।
সমর্থক কামরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। দলের খেলোয়াড়দের প্রতি আমাদের আলাদা ভালোবাসা রয়েছে। আশা করি, এবারের আসরে দল ভালো ফল করবে।
শোভাযাত্রাকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। সাদা-আকাশি রঙের উপস্থিতিতে পুরো আয়োজনটি ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD