শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান ভূস্মিভুত, সাংসদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ  সোনারগাঁওয়ে কৃষকদলের ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নানা আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে  বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে  স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন, সোনারগাঁও স্টেডিয়ামে স্কুল কলেজের শিক্ষার্থীদের কুজকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা,  সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আ. বাতেন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সোনারগাঁও স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ওসি মোঃ মহিববুল্লাহ শিক্ষার্থীদের সালাম গ্রহন করেন।
এদিকে সোনারগাঁও উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ এলাকায় বিজয় র্য্যালী বের করা হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি  আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে এ বিজয় র্য্যালীতে সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  সোনারগাঁও প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD