সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে মহাসড়কের বিএনপি ও ছাত্র জনতার অবস্থান কর্মসুচি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের নৈরাজ্য রুখতে ছাত্র জনতা ও  বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসুচি পালন করেছে।

রোববার সকাল থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট মোগড়াপাড়া চৌরাস্তা ও কাঁচপুরে অবস্থান কর্মসূচি পালন করেন সোনারগাঁও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও  উপজেলার ছাত্র জনতা কাঁচপুরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে খন্ড খন্ড মিছিল করে। রোববার মহাসড়কের  সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা অবস্থান নিয়ে আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে শ্লোগান নিয়ে মিছিল করে। কাঁচপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাঁচপুর বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমির নেতৃত্বে অবস্থান কর্মসুচি পালন করা হয়। এছাড়াও পিরোজপুর, সাদিপুরের নয়াপুর, জামপুরের এশিযান হাইওয়ের  তালতলা ও বস্তল এলাকায় অবস্থান কর্মসুচি পালন করে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব জানান, বিএনপির নেতাকর্মীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামীলীগের দোসোররা আবারো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। দেশে নৈরাজ্য তৈরির জন্য ভুয়া কর্মসূচি দিয়েছে। আমরা তাদের নৈরাজ্য রুখে দিতে সকাল থেকে বিএনপি, যুবদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  মোগড়াপাড়া চৌরাস্তা ও কাঁচপুরে অবস্থান নিয়েছে। এদিকে গতকাল রোববার সকাল থেকে ছাত্র-জনতা কাঁচপুরে অবস্থান নিয়ে মিছিল করে।

মোগড়াপাড়া ও কাঁচপুরে অবস্থান কর্মসুচিতে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নিজামুদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সোনারগাঁও  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফারুক হোসেন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজসহ বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD