সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার 

সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
‘মাদককে না বলুন, সুস্থ সমাজকে হ্যাঁ বলুন’—এ শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী আন্দোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিণ দামদরদী এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাজে মাদকের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি, তরুণদের মাদকের কুফল সম্পর্কে অবহিত করা এবং সম্মিলিতভাবে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর এ ইয়াসিন নোবেল।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈদ্যেরবাজার বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাবেক ইউপি সদস্য সামসুল হক, সনাতন ধর্মাবলম্বী সমাজের সভাপতি বিমল দাস, সেলিম, আক্তার হোসেন, সুজন, আক্তার, নির্মল, গাজী মজিবুর, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করলেই হবে না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান বক্তারা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD