শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান ভূস্মিভুত, সাংসদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ  সোনারগাঁওয়ে কৃষকদলের ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

সোনারগাঁওয়ে মাদক কারবারি পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া গ্রামের মাদক কারবারি মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার জামপুরে তালতলা পুলিশ ফাঁড়ির সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে মহজমপুর, উত্তর কাজিপাড়া, তালতলা, ব্রাক্ষণবাওগা, মালিপাড়া এ ৫ গ্রামের দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য আমজাদ হোসেন লতিফ, জামপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, উত্তর কাজিপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসী শফিকুল ইসলাম, আয়নাল হক, জয়নাল আবেদীন, জায়েদা বেগম প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি তালতলা- বারদী সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা জানায়, দীর্ঘদিন ধরে উত্তর কাজিপাড়া গ্রামের মোতালেব হোসেন ও তার বাবা আজগর আলী ওরফে বান্না ও মা সালেহা বেগমসহ পরিবারের ৫ সদস্য মাদক ব্যবসা করে আসছে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সন্ধ্যা হলেই ওই এলাকায় মাদকের জন্য বহিরাগতরা মোটরসাইকে যোগে এসে মাদক ক্রয় করে থাকে। এছাড়াও তাদের কাছ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে মাদক নিয়ে যায়। এতে বাধা দিলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে এলাকাবাসী। পুলিশের হাতে একাধিকবার এ পরিবারের সদস্যরা মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হলেও বন্ধ হয়নি এ মাদক ব্যবসা।

মানববন্ধনে জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য আমজাদ হোসেন লতিফ বলেন, মোতালেব হোসেন ও তার পরিবার চিহ্নিত মাদক কারবারি। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হুমকি দেওয়া হয়। অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

উত্তরকাজিপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসী শফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী পরিবারের জন্য তার সন্তানকে নিয়ে কাঁচপুর এলাকায় ভাড়া থাকেন। উঠতি বয়সের হওয়ার কারনে মাদকের ছোবলে তার সন্তান ধ্বংস হতে পারে। দ্রুত তাদের মাদক ব্যবসা বন্ধসহ গ্রেপ্তার দাবি করেন।

ভূক্তভোগী আয়নাল হোসেন জানান, মাদক ব্যবসার প্রতিবাদ করায় তার গায়ে এসিড নিক্ষেপ করেছে মাদক কারবারি মোতালেব ও তার পরিবার। তাদের মাদক ব্যবসা পুলিশসহ প্রশাসনের লোকজন জানেন। কিন্তু অজ্ঞাত কারনে গ্রেপ্তার করছেন না।

সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খাাঁন জানান, মাদক ব্যবসার সাথে জড়িতদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। বর্তমানে মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্সে পুলিশ কাজ করে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD