মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন

সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ইয়ানবী (৩৬) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার রাত সাড়ে ১০ টায় ওই যুবককে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
এর আগে সোমবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবক ইয়ানবী বরাবো ভড়ভিটা এলাকার মনজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ানবী নামের ওই যুবক গত সোমবার বিকেলে মসজিদে প্রবেশ করেন। এ সময় তিনি কোরআন শরীফের সঙ্গে অবমাননাকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় লোকজন তাঁকে সনাক্ত করেন। পরে তাকে আটক করা হয়।  খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ  রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, ওই যুবক মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। তবে তাঁর মানসিক অসুস্থতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁও থানার ওসি মহাম্মদ আবদুল বারিক বলেন, কোরআন অবমাননার দায়ে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD