শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান ভূস্মিভুত, সাংসদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ  সোনারগাঁওয়ে কৃষকদলের ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

সোনারগাঁওয়ে শহীদ মেহেদী-ইমরান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

নিজস্ব  প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ মেহেদী ও ইমরানের স্বরণে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শহীদ মেহেদী-ইমরান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন-১ শুরু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দক্ষিণপাড়া সানফেব্রিক্স কোম্পানির বালুর মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কাশেমের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদল নেতা আব্দুল মান্নান ও  সোনারগাঁও থানার শ্রমিকদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপি সদস্য আলীনুর বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সদস্য হাসান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ আইনবিষয়ক হারুনর রশীদ,পিরোজপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আল-আমিন বেপারী, পিরোজপুর ইউনিয়নের কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউনিয়ন যুবদল মামুন, মুকবুল, বাবু, রাকিব, তোফাজ্জল, আরিফ প্রমুখ।
উদ্বোধনী খেলায় আব্রাহার কিংস ক্লাব বনাম রতনপুর একাদশের হাড্ডাহাড্ডি লড়াইয়ে  মধ্য দিয়ে ম্যাচটি ড্র হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD