মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে জুলফিকার ফাউন্ডেশনের চারা গাছ বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা গাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ চারা গাছ বিতরণ করা হয়।

বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন।

বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুারিস্ট পুলিশের সোনারগাঁও অঞ্চলের অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, সমাজ সেবক মো. হান্নান বেপারী, আশরাফুল আলম আশরাফ, প্রতাপের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানাউল্লাহ. বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মোক্তার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, মঈন আল হোসাঈন প্রমুখ।  পরে তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD