শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান ভূস্মিভুত, সাংসদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ  সোনারগাঁওয়ে কৃষকদলের ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

সোনারগাঁওয়ে সকল উন্নয়নের কৃতিত্ব প্রধানমন্ত্রীর –এমপি লিয়াকত হোসেন খোকা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে৷ দেশি-বিদেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল উন্নয়নের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি মাত্র।
বৃহস্পতিবার দিনব্যাপী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারে বিশুদ্ধ পানি সরবরাহ স্কিম, কাজিপাড়া বাজার থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা উদ্বোধন, আদমপুর কাঁচা রাস্তার উপর সেতু নির্মাণ, আমগাঁও বড়গাঁও এলাকার আর সি সি রাস্তা ও সাদিপুর ইউনিয়ন পরিষদে বিশুদ্ধ পানি সরবরাহ স্কিম উদ্বোধনসহ ১০টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল-ইসলাম, নারায়ণগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আল আমিন, সোনারগাঁও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,  সোনারগাঁও জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, উপজেলা জাতীয় যুবসংঘের আহবায়ক কাজী লিটু, যুগ্ম-আহবায়ক নাসরিন আক্তার পান্না প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD