সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

সোনারগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে।  বুধবার সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ  (২৮ মে – ৩ জুন) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“শিশু থেকে প্রবীন পুষ্টিকর খাবার সার্বজনীন।” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বুধবার সকাল ১১ টায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের
জুনিয়র কনসালট্যান্ট ডা ফারজানা সুলতানা, উপজেলা  মেডিকেল অফিসার-ডিজিজ কন্ট্রোল ডা নাহিদ আফরোজ নিশি, হেলথ ইনস্পেক্টর মো:আব্দুল মতিন, স্যানিটারি ইন্সপেক্টর মো: মোশাররফ হোসেন  মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম, সাদিপুর  ইউনিয়ন পরিষদ  ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান মিয়াসহ হাসপাতালের অন্যান্য কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী সকলের উদ্দেশ্যে বলেন,  “সুন্দর জাতি গঠনে পুষ্টিকর ও সুষম খাদ্যের ভূমিকা অপরিহার্য। পুষ্টিকর খাবার মানে এমন খাবার, যা আমাদের শরীরের বৃদ্ধিতে সাহায্য করে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে। যেমন—দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি। তবে পুষ্টিকর খাবার মানেই দামী খাবার নয়, পুষ্টিকর খাবারের ধারণা থাকলে স্বল্প খরচেও তা ব্যবস্থা করা সম্ভব।”
তিনি আরও বলেন, “শিশুদের বেড়ে ওঠা, শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানো এবং বয়স্কদের শক্তি ধরে রাখার জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপুষ্টিকর খাবার যেমন- জাঙ্ক ফুড বা মিষ্টি জাতীয় খাবার, আমাদের শরীরের ক্ষতি করে, ওজন বাড়ায় এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে।”  তিনি সকলকে  প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া এবং সুস্থ জীবনযাপন করার উপদেশ দেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD