শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

সোনারগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ভট্টপুর  এলাকায় ১৫ বছর বয়সী নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে ভূক্তভোগী ওই ছাত্রীর দাদা আমির হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় এ অভিযোগ দায়ের করে। অভিযোগে পার্শ্ববর্তী বাড়ির ফুল চাঁন মিয়া (৬০) অভিযুক্ত করা হয়। তবে অভিযুক্ত পরিবারের দাবি ধর্ষণের ঘটনায় সাজানো, মিথ্যা ও বানোয়াট।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনারগাঁও পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণী পড়–য়া ছাত্রীকে চলতি মাসে ৭ তারিখে পার্শ্ববর্তী ফুল চাঁন মিয়া বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক র্ধষণ করে। পরবর্তীতে আরো দু’ দফায় ধর্ষণ করা হয়। গত সোমবার বিকেলে পুনরায় ওই ছাত্রীকে কু প্রস্তাব দিলে এক পর্যায়ে ওই ছাত্রী আত্মহত্যার হুমকি দেয়। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলার পর এলাকায় জানাজানি হলে ফুল চাঁন বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর দাদা আমির হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত ফুল চাঁনের ছেলে মো. সিফাত মিয়া জানান, বাবা এমন কাজ করার কথা নয়। এ ঘটনায় মিথ্যা ও বানোয়াট। তবে পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই আসল রহস্য বেড়িয়ে আসবে। অভিযুক্তের ছেলে সঠিক তদন্তের দাবি করেছেন। তবে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কোন প্রকার দ্বন্ধ নেই বলে দাবি করেন।
সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার জানান, ধর্ষণের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ধর্ষণের ঘটনাটি পুরানো। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD