বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক মোহাম্মদ বজলুর রহমান সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওই প্রতিষ্ঠানে শিক্ষক হুমায়ুন কবির মাস্টার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান বাবু। এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী, অভিভাবক সদস্য কামাল হোসেন, শিক্ষক সদস্য আব্দুস সালাম, কবির হোসেন ভূঁইয়া বাবুল, আলী আহমদ মেম্বার, মুজিবুর রহমান রিপন, মুক্তার হোসেন, জনকল্যাণ সমিতির উপদেষ্টা জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ বজলুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অতীতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এছাড়া শিক্ষকদের জন্য একটি আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে তারা বিদ্যালয় প্রাঙ্গণে থেকে শান্ত ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন।
তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এলাকাবাসী তাদের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD