বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামী দূর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার এ তথ্য জানান।

এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতকে বুধবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতার করায় সোনারগাঁয়ে মোগড়াপাড়া ইউনিয়নসহ আশে পাশের ইউনিয়নের লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসে।

পুলিশ জানায় গত মঙ্গলবার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে ডাকাত সর্দার সোহানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও দস্যুতাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলাতেই সে সরাসরি এজাহারভুক্ত আসামি। ২০১৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোতে পেনাল কোড ১৮৬০-এর ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি), ৩৯৫/৩৯৭ (ডাকাতি ও দস্যুতা) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনেও মামলা রয়েছে। গ্রেফতারকৃত সোহান উপজেলা মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার সোনারগাঁও নিউজকে বলেন, গ্রেফতারকৃত সোহানকে আদালতে পাঠানো হয়েছে। সে একজন কুখ্যাত ডাকাত সর্দার। সে তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে বলে আমরা আশা করছি। সেই সাথে মাদক, সন্ত্রাস এবং যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD