বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধারের মামলায় মো. মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় গাঁজা উদ্ধারের ঘটনায় তাকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুই ধারায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ মার্চ সোনারগাঁও থানাধীন সোনাপুর এলাকার আহম্মেদনগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসার একটি কক্ষে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে থাকা মো. মোরসালিনের হেফাজত থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় সোনারগাঁও থানার এসআই অংকুর কুমার ভট্টাচার্য বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি সোনারগাঁও থানার মামলা নং-৩৪, তারিখ ২৯ মার্চ ২০২৫ এবং জিআর নং-১১৯/২৫ হিসেবে রুজু হয়।

পরে মামলার তদন্ত শেষে একমাত্র আসামি মোরসালিনের বিরুদ্ধে ২০২৫ সালের ২ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর মামলাটি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল।

বিচার শেষে আদালত ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৪(গ) অনুযায়ী মোরসালিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া ৬ কেজি গাঁজা রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(খ) অনুযায়ী তাকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD